মাগুরায় মাদ্রাসা থেকে ৩৫টি বোমা উদ্ধার

মাগুরানিউজ.কমঃ 

magura-pic-011434426968

মাগুরা শহরের আল-আমিন ট্রাস্ট দাখিল মাদ্রাসা ও আল-আমিন এতিমখানার শ্রেণিকক্ষের ভেতর থেকে ৩৫টি তাজা ককটেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে। ককটেলগুলো অত্যন্ত শক্তিশালী বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, রাতে মাগুরা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযান পরিচালনাকালে শহরের আল-আমিন ট্রাস্ট দাখিল মাদ্রাসা ও আল-আমিন এতিমখানার শ্রেণিকক্ষের মধ্যে দুটি সিমেন্টের বস্তায় রাখা ৩৫টি তাজা ককটেল উদ্ধার করে। এই ঘটনার পর শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার জামায়াত নেতা মুজাহিদের আপিলের রায়ের পর নাশকতার জন্য ককটেলগুলো মজুত করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এই ঘটনায় কেউ আটক হয়নি। রাতেই পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞরা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে বলে পুলিশ জানায়।

মাগুরার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. ইমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: