মাগুরায় ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

magura_map

এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার তৈমুর রহমান তুরান (৩৫) নামের এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 

এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পশ্চিম রামনগর এলাকার আলমখালি ব্রিজের কাছে একটি লিচু বাগানে হাত পা বাঁধা একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গুলিবিদ্ধ ওই যুবকের নাম তৈমুর রহমান তুরান। কদিন আগে ঝিনাইদহের আরাপপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তাঁর বাবার নাম আজিজ মণ্ডল।
 
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে সদর উপজেলার ছাচানি গ্রামের মাঠ থেকে মুখ বাঁধা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য গত ৩ এপ্রিল শুক্রবার শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় কয়েকজন লোক।অপহরণ করা হয় বলে পরিবারের অভিযোগ। এরপর থেকে তার খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। সন্ধান না পেয়ে তাঁর স্ত্রী তানিয়া আক্তার মুক্তি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই এমনটাই দাবি পরিবারের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: