মাগুরায় ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ বিএনপি কর্মী আটক

মাগুরানিউজ.কমঃ 

Police-ArrestBG20150313173333

মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামে বৃহস্পতিবার রাতে পুলিশ শাহাদৎ হোসেন নামের একজনের বাড়িতে অভিযান চালিয়ে দুটি ককটেল, ৩ কেজি বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় শাহাদৎকে আটক করে পুলিশ। শাহাদৎ হোসেন বিএনপি কর্মী বলে পুলিশ জানায়।

এ ঘটনায় শালিখা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খান এসব তথ্য জানান।

পুলিশ জানায়, ককটেল তৈরির গোপন সংবাদ পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কাতলী গ্রামের শাহাদতের বাড়িতে অভিযান চালায়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে দুটি ককটেল, ৩ কেজি বিস্ফোরকদ্রব্য ও কাঁচের বলসহ ককটেল তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ শাহাদৎকে আটক করে।শাহাদৎ হোসেন এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানায়।

শালিখা থানার ওসি আবু জিহাদ খান বলেন, ‘এ ঘটনায় শাহাদতের বিরুদ্ধে শালিখা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: