মাগুরায় পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি : দশম শ্রেণির ছাত্র গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

mn

পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার কুমরুল গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীর ধর্ষণের অভিযোগে দশম শ্রেণির ছাত্র রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় মামলা হয়েছে । পুলিশ অভিযুক্ত ধর্ষককে জেলহাজতে ও ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, উপজেলার বাঁশো গ্রামের পঞ্চম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রী বাড়ির পাশে ছাগল চরাতে আসে। প্রতিবেশী কুমরুল গ্রামের রফিকুল ইসলাম (১৭) ওই ছাত্রীকে পাটখেতে  নিয়ে ধর্ষণ করে। রফিক কুমরুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী । সে ওই গ্রামের গোলাম মাওলার ছেলে।

এ ঘটনার পর ছাত্রীর মা বাদী হয়ে মহম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ রফিককে গ্রেফতার করে মাগুরার জেলহাজতে পাঠিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: