মাগুরার বিনোদপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

মাগুরানিউজ.কমঃ 

11034211_161920034164vfgh52ui48_4267031593851699161_n

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাসান মোল্লা (৪৫), ওলিয়ার মোল্লা (৩৫), আইন উদ্দিন মোল্লা (৫৫), মিজারুল মোল্লা (৩৩) ও আতিয়ারকে (২৭) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিনোদপুর গ্রামের জয়নাল মোল্লা ও জিল্লুর রহমান ওরফে জিল্লু মেম্বারের মধ্যে বিরোধ চলছে। সোমবার সকালে জয়নালের সমর্থক আজিজের গরু জিল্লুরের সমর্থক মাজাহারের ক্ষেতের পাট খেয়ে ফেলে। এনিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: