শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে  উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলার ৫৬টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনা খাবার ও ২০ কেজি করে চাল এবং ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম-আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি কিজিল খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম-সাধারণ  সম্পাদক আশাফুল ইসলাম  নালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রুমানুর রহমান বিপ্লব, আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমান পিরুল, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আলিম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেবে।
May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: