মাগুরায় চৌরঙ্গী মোড়ে বই খাতা নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের অনশন

10980725_1020274656417fhf9995_7353996211f594298330_n (1)

মাগুরায় এসএসসি পরীক্ষার্থিরা বুধবার সকাল থেকে শহরের চৌরঙ্গী মোড়ে বই খাতা নিয়ে অনশন করছে। তারা অবিলম্বে হরতাল অবরোধ প্রত্যাহার করে নির্বিঘ্নে পরীক্ষার দাবী করেছে।

পরীক্ষার্থী ফৌজিয়া মাসুদ বলেন, “পরীক্ষা নিয়ে আমরা খুবই চিন্তিত। পরীক্ষা হলেও কীভাবে কেন্দ্রে যাব সেই চিন্তায় আছি।”

২ ফেব্রুয়ারি থেকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সূচি থাকলেও বিএনপি জোটের অবরোধের মধ্যে ৭২ ঘণ্টার হরতালের কারণে প্রথম দিনের পরীক্ষা পিছিয়ে গেছে ৬ ফেব্রুয়ারি শুক্রবার।

ফলে সূচি অনুযায়ী বুধবার এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা হওয়ার কথা, যাতে অংশ নেবে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।

বুধবার থেকেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে না। বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। যদিও গত সোমবার থেকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

অবরোধের মধ্যে পরীক্ষা চললেও আবারও হরতাল দেওয়া হলে ওইদিনের পরীক্ষা পিছিয়ে যাবে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগেই জানিয়েছেন।

রফিকুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, “আমার ছেলের পড়ায় মন নেই। সকাল থেকেই মাঝে মধ্যে টিভি অন করে হরতাল আছে কি না সেই খবর নিচ্ছে। হাতে মোবাইলেও অনলাইন সংবাদপত্রে চোখ রাখছে। টেনশনে সে পড়তে পারছে না।”

শ্রীপুর উপজেলার এসএসসি শিক্ষার্থী আমির হোসেনের বাড়িতে কেবল টিভির সংযোগ না থাকায় হরতালের খবর জানতে তিনি মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ চালু করেছেন।

আমিরের মা মনোয়ারা বেগম বলেন, “সামনে হরতাল আছে কি না তা নিয়ে ওর মাথা নষ্ট হওয়ার মত অবস্থা। কীভাবে যেন মোবাইলেই হরতালের খবর নিচ্ছে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: