মাগুরায় এনজিও কর্মী অপহৃত, লাখ টাকায় মুক্তি

মাগুরানিউজ.কমঃ 

Magura20141101000912 (1)

মাগুরা শহরের পিটিআই এলাকা থেকে এসএম পলাশ নামের এক যুবককে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ নিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পলাশ শহরের এমআর রোডের সূর্যের হাসি চিহ্নিত পিকেএস ক্লিনিকে অফিস সহকারী হিসেবে কর্মরত।

অপহৃত পলাশ জানান, ব্যক্তিগত কাজে ঢাকা যাওয়ার উদ্দেশে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা শহরের পিটিআই স্কুলের সামনে পরিবহণের জন্য অপেক্ষা করছিলেন। হরতালের কারণে দূরপাল্লার যানবাহন না থাকায় তিনি সাদা রঙের একটি প্রাইভেটকার দেখে এগিয়ে গেলে সেটির ভেতরে বসা আরোহীরা তাকে তুলে নেয়। কিছুদূর যাওয়ার পর আরোহীরা অস্ত্রের মুখে তার চোখ, মুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তারা তার মোবাইল থেকে পরিবারের সদস্যদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

শুক্রবার সকালে তার পরিবার তাদের দেওয়া একটি বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠালে তাকে মাদারীপুরে অজ্ঞাত স্থানে ছেড়ে দেয়। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় তিনি বাস যোগে শুক্রবার সন্ধ্যায় মাগুরা পৌঁছান। আটক অবস্থায় তারা তাকে শারীরিক নির্যাতন চালায় বলে পলাশ জানান।

মাগুরায় এসে তিনি চিকিৎসা নিয়েছেন। পলাশ আরো জানান, অপহরণকারীরা সংখ্যায় মোট চারজন ছিল। যাদের কাছে দেশি অস্ত্র ছাড়াও একাধিক আগ্নেয়াস্ত্র ছিল এবং তাদের ভাষা বরিশাল অঞ্চলের বলে মনে হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে সদর থানায় বৃহস্পতিবার একটি জিডি করা হয়েছে।  

এ ব্যাপারে মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: