মাগুরানিউজ.কমঃ
যৌতুকের দাবিতে খালিদ হোসেন ডালিম নামের এক স্বামী তার স্ত্রী সাবিনা খাতুন (২০) কে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার শালিখা উপজেলার নাঘোসা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তার লাশ আজ শুক্রবার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দু’বছর পূর্বে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী খালিদ তার স্ত্রীর কাছে দু’লাখ টাকা যৌতুক দাবি করে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলো। বৃহস্পতিবার রাতে যৌতুকের দাবি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এতে স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে বেদম মারধোর করে। ফলে স্ত্রী সাবিনা ঘটনাস্থলেই মারা যায়। এঘটনার পর স্বামী পলাতক রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

