বিল গেটসের ফতুর হতে লাগবে ২১৮ বছর

মাগুরানিউজ.কমঃ 

gates20141031165335

ঠিক এই মুহূর্তে বিল গেটস যদি আর কিছুই না করেন, বসে বসে খান, তবে তার অর্থ ভাণ্ডার ফুরাতে কত সময় লাগবে- তা কি কেউ ভেবে দেখেছেন? এক হিসাবে দেখানো হয়েছে ২১৮ বছর লাগবে।

অক্সফামের সমীক্ষার বরাত দিয়ে দ্য গার্ডেন-এ প্রকাশ করা হয়েছে বিল গেটসের সম্পদের এই হিসাব। এতে বলা হয়েছে, তিনি যদি প্রতিদিন ১০ লাখ মার্কিন ডলার খরচ করেন, তবে তার সম্পদ শেষ হতে গুণে গুণে ২১৮ বছর লেগে যাবে।

কেউ জানেন কি এই মহূর্তে বিল গেটসের সম্পদের পরিমাণ কত? ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। 

এক জীবনে একজন ব্যক্তির পক্ষে এত অর্থ আয় করা চাট্টিখানি কথা নয়। তাকে বলা যেতে পারে ‘মানি মেশিন’।

বিভিন্ন জায়গায় করা বিনিয়োগ থেকে প্রতিদিন যে লাভের অঙ্ক তার অর্থ ভাণ্ডারে যোগ হয়, তার পরিমাণও কম নয়। শুধু মুনাফা থেকেই বিল গেটস প্রতিদিন আয় করেন ১১.৫ মিলিয়ন মার্কিন ডলার।

এখানে বলে রাখা ভালো, শুধু বিল গেটস-এর কথা শুনেই অবাক হওয়ার কিছু নেই। তার চেয়েও ধনী ব্যক্তি রয়েছেন পৃথিবীতে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মেক্সিকোর কার্লস স্লিম।

কার্লোস স্লিম যদি প্রতিদিন ১০ লাখ মার্কিন ডলার খরচ করেন, তাতেও তার সম্পূর্ণ অর্থ ভাণ্ডার শেষ হতে লাগবে ২২০ বছর!

অন্যদিকে ওয়ারেন বাফেট যদি এই গতিতে প্রতিদিন খরচ করেন, তাহলে তার নিঃস্ব হতে সময় লাগবে মাত্র ১৬৯ বছর!

পৃথিবীর সফল ব্যক্তিদের সম্পদ অর্জনের এই হিসাব অনেককে ধনী হতে উদ্বুদ্ধ করবে বৈকি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: