মহম্মদপুর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তালা

মাগুরানিউজ.কমঃ 


file (4).jpegfg

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর কার্যালয়ে মঙ্গলবার বিকেলে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় আওয়ামীলী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এরআগে দুপুরে আওয়ামীলীগের উপজেরা শাখার এক বর্ধিত সভা শেষে নেতাকর্মীরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও স্থানীয় শহীদ রওশন মার্কেটেরে সামনে প্রতিবাদ সমাবেশ করেন। স্থানীয় সরকার বিভাগ মাগুরার উপ-পরিচালক মো: রাহাত আনোয়ার উপজেলা পরিষদ আইনে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসানকে নির্দেশ দিয়েছেন।

■ উপজেলা পরিষদ আইনে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

সুত্র জানায়, আওয়ামীলীগের জরুরী বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর অনৈতিক কর্মকান্ডের নিন্দা জ্ঞাপন করা হয়। একই সাথে বহূলোচিত শিক্ষিার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সভা শেষে উপজেলা সদরে আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর স্থানীয় শহীদ রওশন মার্কেটেরে সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা অবিলম্বে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ পূর্বক তার শাস্তি ও অপসারণ দাবি করেন। পরে বিক্ষুব্ধ নেতকর্মী উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মান্নান জানান, উপজেলা পরিষদকে কলুষমুক্ত করে তার পবিত্রতা রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছি।

এদিকে, জেলা প্রশাসক মুহ: মাহাবুবর রহমানের নিকট দাখিলকৃত মহম্মদপুর উপজেলাবাসীর পক্ষে জনৈক জগন্নাথ সাহা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে তার অপসারণের দাবি সম্বলিত স্মারকলিপিটি উপস্থাপন করুন মর্মে স্থানীয় সরকার মাগুরার উপ-পরিচালক (উপ-সচিব) মো: রাহাত আনোয়ারকে দেন। তিনি উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (২৪ নং আইন) এর ১৩ (১) (খ) অথবা ৫২ ধারা মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণসহ প্রতিবেদন প্রেরণের জন্য মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসানকে নির্দেশক্রমে অনুরোধ করেছেন বলে সুত্র জানিয়েছে।

অন্যদিকে, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে সোমববার রাতে অশালীন ও কুরুচিপূর্ণ পোস্টার সেটেছে অজ্ঞাত লোকজন। অশ্লীল পোস্টারে সয়লাব হয়ে গেছে উপজেলা সদর বাজার। পোস্টারকে ঘিরে নানান আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে মানুষের মধ্যে। ঘটনা যায় ঘটুক না কেনো- উঠতি বয়সীদের মধ্যে ওই পোস্টার নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় বোদ্ধারা।

উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেয়ার বিষয়টি অস্বীকার করলেও উপজেলা পরিষদ আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর গভীর রাতে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকার সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোন এনে তার বিচার ও অপসারণ দাবিতে গত ১০ অক্টোবর থেকে জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: