মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের জলাশয় থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, দুপুরে অর্ধগলিত অবস্থায় নবজাতক এক শিশুর লাশ একটি জলাশয়ে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতকটিকে জলাশয়ে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

