মহম্মদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

মাগুরানিউজ.কম: 

Arrest_sm_616889414মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়ি পাড়া গ্রামে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে গোলাম রসুল (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়ি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  আটক কিশোর ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

এ ঘটনার শিকার শিশুটিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মতিয়ার রহমান জানান, চকলেট দেওয়ার লোভ দেখিয়ে প্রতিবেশীর চার বছরের ওই শিশু কন্যাকে ডেকে নিয়ে ধর্ষণ করে গোলাম রসুল। পরে শিশুটির কান্নাকাটি শুনে বাবা-মা তাকে উদ্ধার করে  মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ ঘটনায় ওই শিশুর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার রাত ১০টার দিকে গোলাম রসুলকে আটক কর‍া হয়েছে  বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: