জাতীয় শোক দিবস পালিত

মাগুরানিউজ.কম: 

magura_sm_454915682

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা দেওয়া ও তার জীবনীর ওপর রচনা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় ডিসি কোর্ট থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের নোমানী ময়দান শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার এম এস আকবর এমপি, পুলিশ সুপার জিহাদুল কবীর, পৌর মেয়র ইকবাল আকতার খান প্রমুখ। 

সভায় স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: