মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুর উপজেলায় জোকা ও দেবিনগর গ্রামে পৃথক বজ্রপাতে মো. এলেম শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে চারজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে এলেম শেখ শ্রীপুরের জোকা গ্রামে মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মো. বুকল (৩০) ও বাবলু মিয়া (৩০) নামে আরো দুজন গুরুতর আহত হয়।
অন্যদিকে, প্রায় একই সময় শ্রীপুরের দেবীনগর গ্রামে বজ্রপাত হলে সত্যেন্দ্রনাথ বালা (৪০) ও সুজয় মণ্ডল (৪৫) নামে দুই কৃষক গুরুতর আহত হয়।

