মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার চরঝামা গ্রামে চরের জমি দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায় চরঝামা গ্রামে এনায়েত মীর ও তবিবর মোল্লার সমর্থকদের মধ্যে একটি চরের জমি দখলকে কেন্দ্র করে দুপুর পৌনে ১২ টার দিকে কথাকাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে দু-পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এক ঘন্টা স্থায়ী সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়েছ। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মিজানুর রহমান (৪২), এনায়েত হোসেন (৪০), তবিবর মোল্লা (৫০), আকবর আলী (৪৫), সিরাজ আলী (৩৫), ও হবিবর রহমান (৫৫) ।
এদের মধ্যে মিজানুরের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, ‘সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’


