মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বুধবার থেকে শুরু হলো ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। আজ মহা সপ্তমী। মাগুরা জেলায় এ পূজা জাঁকজমকপূর্ণভাবে হয়, সে কারণে এ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এখানে আসেন। পূজা উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে দৃষ্টিনন্দন তোরণসহ ব্যাপক আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। চোখ জুড়ানো ঝলমলে আলোকসজ্জায় সাজানো হয়েছে পূজামণ্ডপসহ আশপাশের এলাকা।
সপ্তমীর সন্ধার মাগুরা শহরের প্রধান ৫ পূজার কিছু খন্ডচিত্র মাগুরা নিউজের পাঠকদের জন্য।








