জমজমাট আয়োজনে কাত্যায়নী পূজা, আজ মহা সপ্তমী

মাগুরানিউজ.কমঃ 

NSAVS201410301250yuy59

মাগুরায় বুধবার থেকে শুরু হলো ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। আজ মহা সপ্তমী। এ বছর ৫৫টি মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। যা শেষ হবে ২ নভেম্বর বিসর্জনের মধ্য দিয়ে। তবে পূজা উপলক্ষে মেলা চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

শুধু মাগুরা জেলায় এ পূজা এতটা জাঁকজমকপূর্ণভাবে হয়, সে কারণে এ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এখানে আসেন। এমনকি ভারত-নেপালসহ বিভিন্ন দেশের দর্শনার্থীরা আসেন পূজার উৎসবে অংশ নিতে।


NSAVS20141030125059ht

পূজা উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে দৃষ্টিনন্দন তোরণসহ ব্যাপক আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। চোখ জুড়ানো ঝলমলে আলোকসজ্জায় সাজানো হয়েছে পূজামণ্ডপসহ আশপাশের এলাকা।

m n kattani

বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে জাতি-ধর্ম নির্বিশেষে সকলে এ পূজা উৎসবে অংশগ্রহণ করে থাকে। পূজার ৫ দিনই সন্ধ্যার পর হিন্দু-মুসলিম নির্বিশেষে লাখ লাখ দর্শনার্থীর আগমন ঘটে মাগুরায় এ সব পূজা মণ্ডপে। রাত যত বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে।

download (3)

মাগুরা পৌরসভা এলাকার নয়টি পূজামণ্ডপকে ঘিরে পুলিশ, র‌্যাব নিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা রাখা হয়েছে। পূজা মণ্ডপগুলোর বিশেষ নিরাপত্তার জন্য ঢাকা থেকে বিশেষ বোমা সনাক্তকরণ সুইপিং মেশিন ব্যবহার ও প্রতিটি মণ্ডপে ভিডিও ধারণ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার জিহাদুল কবির।এর পাশাপাশি গ্রামাঞ্চলের পূজামণ্ডপগুলোতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বছর কাত্যায়নী পূজা উপলক্ষে তিনদিনে কমপক্ষে ৩০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: