বিতর্কিত ও নবাগত কাউকে মাগুরা-১ উপ-নির্বাচনে প্রার্থী না করার আহবান

মাগুরানিউজ.কমঃ 

upa-nirbachon

গতকাল মাগুরা-১ উপ-নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়েছে। মাগুরার মনোনয়ন প্রত্যাশী নেতারা গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে সাক্ষাতকার দিয়েছেন। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করবেন গুরুত্বপূর্ন এই মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। মাগুরাকে এগিয়ে নিয়ে যেতে অগ্রনী ভূমিকা রাখা সেই ব্যক্তিটি কে হবেন।

মাগুরা-১ আসনের মনোনয়ন নিয়ে সচেতন উন্নয়নকামী মাগুরাবাসীর রয়েছে নানা রকম চিন্তা ভাবনা। কিন্তু একটি জায়গাতে সবাই একমত তাহলো মাগুরার উন্নয়ন চাই।

মাগুরাবাসী সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চায়। আবেগের রাজনীতি নয়, কর্মসূচিভিত্তিক রাজনীতি চায়। পেশিশক্তির বদলে মেধানির্ভর রাজনীতি চায়। দুর্নীতির বিপরীতে সৎ নেতৃত্ব চায়। তাদের এসব ভাবনা বাস্তবায়ন করতে স্থানীয় রাজনৈতিক সম্পৃক্ততা প্রয়োজন।

মাগুরাতে অবস্থানকারি মাগুরাবাসীর প্রতি নিষ্ঠাবান কাউকে মনোনয়ন দেয়া হোক এমনটাই দাবি মাগুরার সচেতন জনসমাজের। বিতর্কিত কাউকে মাগুরা-১ উপ-নির্বাচনে প্রার্থী না করার আহবান জানিয়েছেন মাগুরাবাসী। সাথে নবাগত কাউকে মনোনয়ন না দিতেও প্রধানমন্ত্রীর বরাবরে অনুরোধ জানিয়েছেন মাগুরার সচেভন নাগরিক সমাজ।

মাগুরা-১ আসনের মনোনয়ন বিষয়ে মাগুরার উন্নয়নকামী সচেতন নাগরিকসমাজের প্রতিনিধিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাগুরার জন্য শিক্ষিত আধুনিকমনস্ক উদ্দোগী সর্বজন গ্রহনযোগ্য সর্বোপরি পরিক্ষিত বিশ্বস্ত কোন নেতাকে মনোনয়ন দেবেন এমনটাই তারা মনে করেন। জানালেন মাগুরার উন্নয়নের জন্য দরকার আধুনিকমনস্ক দুরদৃষ্টিসম্পন্ন নেতার। মাননীয় প্রধানমন্ত্রী মাগুরার জন্য সঠিক ব্যক্তিকেই মনোনয়ন দেবেন এমনটাই তাদের বিশ্বাস।

তরুন প্রজন্মের প্রতিনিধিরা বলেন, তরুণ প্রজন্ম কোনো বিভক্তির রাজনীতি চায় না, ঐক্যবদ্ধ দেশ চায়। প্রজন্মের ভাবনাকে স্বপ্নে রূপদান করতে পারবেন তাকে আমরা ভাববো। আমরা মাগুরাবাসীকে নিরাপত্তাহীনতার বদলে ‘নিরাপদ মাগুরা’, স্থবিরতার বদলে ‘চলমান মাগুরা’ ও অন্ধকারের পরিবর্তে ‘আলোকিত মাগুরা’ উপহার দিতে পারবেন তেমন কাউকেই প্রার্থী হিসাবে চাই।  যে সব নেতার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদেরকে কোনভাবেই যেনো প্রার্থী করা না হয়।

দুরদৃষ্টিসম্পন্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাগুরাবাসী বিনীত আবেদন জানিয়েছেন যে, প্রকৃত উন্নয়নকামী পরিক্ষিত কাউকে মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দেয়া হোক। মাগুরাতে অবস্থানকারী স্থানীয় সম্পৃক্ততা আছে প্রয়োজনে কাছে পাওয়া যাবে এমন কোনো নেতাকে মনোনয়ন দিলে মাগুরাবাসী কৃতজ্ঞ থাকবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: