মাগুরায় ভ্রাম্যমাণ আদালতের তৎপরতায় রক্ষা পেল নাসরিন

মাগুরানিউজ.কমঃ 

magura_map

আজ দুপুর ২টার দিকে মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে হাবিব মুন্সির বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইয়ারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত এসময় শ্রীরামপুর গ্রামের মেধাবী ছাত্রী নাসরিনের(১৬) বাল্যবিয়ে বন্ধ করে দেয় ও নাসরিনের বাবা ও খালাতো ভাইকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নাসরিন শ্রীরামপুর গ্রামের হাবিব মুন্সির মেয়ে। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইয়ারুল ইসলাম মাগুরানিউজকে জানান, নাসরিনের নিজের ইচ্ছার বিরুদ্ধে ঝিনাইদহ সদরের পরানপুর গ্রামের সেনা সদস্য রিপন মিয়ার (২৪) সঙ্গে বিয়ের দিন ঠিক করা হয় সোমবার।

এ খবর পেয়ে দুপুর ২টার দিকে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বর রিপন মিয়া (২৪) বিয়ের আসর থেকে পালিয়ে যান। পরে নাসরিনের বাবা হাবিব মুন্সি ও খালাতো ভাই জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

একই সঙ্গে নাসরিনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবে না মর্মে মুচলেকা দেন বাবা হাবিব মুন্সি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: