বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কারণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : মাগুরায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

biren-1425306345

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. বীরেন শিকাদার বলেছেন, বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতির কারণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কারণে দেশে এখন অল্প জমিতে অধিক ফসল উৎপাদিত হচ্ছে। ফসল উৎপাদনে কৃষি বিজ্ঞানী ও মাঠ কর্মীরা মাঠে গিয়ে সরাসরি কৃষকদের নানা পরামর্শ দেয়ায় কৃষকরা সঠিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে পারছেন।’

জেলার নোমানী ময়দানে কৃষি মেলার উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. বীরেন শিকাদার একথা বলেন।

তিনি কৃষকদের পাশে থেকে দেশকে আরো এগিয়ে নিতে কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানামুখি উন্নয়নের কারণে ২০২১ সালের মধ্যে দেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।

মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩ দিনব্যাপী এ মেলার আয়োজন করে। জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে ফিরে আসে। এবারের মেলায় মোট ৩০ টি ষ্টলে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, ফল ও ফসল এবং কৃষি তথ্য উপস্থাপন করা হচ্ছে।বাসস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: