মাগুরানিউজ.কমঃ
একজন ক্রিকেট ঈশ্বর। ছিলেন সদ্য সমাপ্ত ১১তম বিশ্বকাপের দূত। বিশ্ব ক্রিকেটকে ২ যুগেরও বেশি সময় ধরে যে সেবা তিনি দিয়েছেন তা এক কথায় অতুলনীয়। কিন্তু সেই ক্রিকেট ঈশ্বর শচীন রমেশ টেন্ডুলকারকে হারাতে উঠেপড়ে লেগেছেন আরেক ভারতীয়।
তিনি বর্তমান বিশ্ব ক্রিকেট সংস্থার চেয়ারম্যান এন শ্রীনিবাসন। আগামী ২০১৯ এর বিশ্বকাপে ১০ দলের অংশগ্রহণ নিয়ে তাদের দ্বন্দ্ব এখন চরমে। খবর এনডিটিভির
ভারতীয় এ গণমাধ্যম বিশ্বকাপ শেষ হওয়ার আগ মুহুর্তেই এমন খবর প্রচার করেছে।
শচীন যেখানে আইসিসির সহযোগি দেশগুলোতে ক্রিকেট বিস্তারে কাজ করছেন এবং বিশ্বকাপে ২৪ দলের অংশগ্রহণে খেলাটি আরো বেশি জমে উঠবে বলে ধারণা প্রকাশ করেছেন।
ঠিক শচীনের উল্টো পথে হেঁটে নিজের ১০ দলের যুক্তিতেই অটল থাকছেন শ্রীনিবাসন।
একশ’ সেঞ্চুরির মালিক শচিন হুমকিও দিয়ে রেখেছেন, ‘যদি আমার কথার বাইরে গিয়ে আইসিসি ১০ দলের বিশ্বকাপ আয়োজন করে; তাহলে আইসিসির সঙ্গে আর কোন সম্পর্ক তিনি রাখবেন না।’


