পড়ুন আওয়ামী লীগ-বিএনপিকে দেয়া এরশাদের চিঠি

মাগুরানিউজ.কমঃ 

ershad_bg_443588982

চলমান রাজনৈতিক সহিংসতা ও সংকট নিরসনে জাতীয় কনভেনশনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

এ লক্ষ্যে এরশাদের সই করা একটি চিঠি বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে পৌঁছে দেওয়া হচ্ছে।

রোববার সন্ধ্যায় এই চিঠি বিতরণ শুরু হয়েছে। প্রথমেই চিঠি বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। এরশাদের এই চিঠি খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের কাছে পৌঁছে দেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল।

আহমেদ জুয়েল এই চিঠি পৌঁছে দেওয়ার কথা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচন কমিশন নিবন্ধিত ৪২টি রাজনৈতিক দলকে এই চিঠি পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।
তিনি জানান, প্রথমে বিএনপি এবং এর পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলকে সোমবারের মধ্যে পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে, বিএনপির পক্ষ থেকেও চিঠি পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: