অনলাইন ডেস্ক: ওরিবে পেরালতার গোলে ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ গোলের জয় পেয়েছে মেক্সিকো। তবে জিওভানি সান্তোষের দুইটি চেষ্টা অফসাইডে পরিণত না হলে ব্যবধানটা আরো বড় হতে পারত।
নাটালে গ্রুপ-এ’র দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই প্রভাব বিস্তার করতে থাকে মেক্সিকো। তাদের একের পর এক আক্রমণে ভেঙে পড়ে ক্যামেরুনের রক্ষণভাগ। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৬২ মিনিট। জিওভানি ও পেরালতার সম্বনিত আক্রমণ প্রথম দফায় রুখে দেন ইতাজে। কিন্তু পেরালতা দ্বিতীয় শট আটকাতে ব্যর্থ হন ক্যামেরুন গোলরক্ষক। মেক্সিকো পেয়ে যায় নিজেদের জয় সূচক গোল।
ম্যাচের শুরু থেকেই অগোছালো ছিল ক্যামেরুন। পুরো সময়টাতে নিজেদের ছায়া হয়েই ছিল আফ্রিকান সিংহরা। মাঝে মাঝে দুই একটি আক্রমণ করলেও মেক্সিকোর জালে বল জড়াতে ব্যর্থ হন স্যামুয়েল ইতোরা। খেলার অতিরিক্ত সময়ে বেঞ্জামিনের হেড দারুণভাবে রুখে দেন মেক্সিকান গোলরক্ষক হোসে কোরোনা। না হলে হয়তবা পয়েন্টের দেখা পেতেও পারত আফ্রিকার অদম্য সিংহরা।
‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
আজ শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক

