পেরালতার গোলে মেক্সিকোর জয়

image_137826অনলাইন ডেস্ক: রিবে পেরালতার গোলে ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ গোলের জয় পেয়েছে মেক্সিকো। তবে জিওভানি সান্তোষের দুইটি চেষ্টা অফসাইডে পরিণত না হলে ব্যবধানটা আরো বড় হতে পারত।

নাটালে গ্রুপ-এ’র দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই প্রভাব বিস্তার করতে থাকে মেক্সিকো। তাদের একের পর এক আক্রমণে ভেঙে পড়ে ক্যামেরুনের রক্ষণভাগ। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৬২ মিনিট। জিওভানি ও পেরালতার সম্বনিত আক্রমণ প্রথম দফায় রুখে দেন ইতাজে। কিন্তু পেরালতা দ্বিতীয় শট আটকাতে ব্যর্থ হন ক্যামেরুন গোলরক্ষক। মেক্সিকো পেয়ে যায় নিজেদের জয় সূচক গোল।

ম্যাচের শুরু থেকেই অগোছালো ছিল ক্যামেরুন। পুরো সময়টাতে নিজেদের ছায়া হয়েই ছিল আফ্রিকান সিংহরা। মাঝে মাঝে দুই একটি আক্রমণ করলেও মেক্সিকোর জালে বল জড়াতে ব্যর্থ হন স্যামুয়েল ইতোরা। খেলার অতিরিক্ত সময়ে বেঞ্জামিনের হেড দারুণভাবে রুখে দেন মেক্সিকান গোলরক্ষক হোসে কোরোনা। না হলে হয়তবা পয়েন্টের দেখা পেতেও পারত আফ্রিকার অদম্য সিংহরা।

‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: