পুলিশ সপ্তাহ শুরু মঙ্গলবার

মাগুরানিউজ.কমঃ 

POLICE-1422278509

আগামীকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী (২৭-২৯ জানুয়ারি) পুলিশ সপ্তাহ ২০১৫ শুরু হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন। তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।

সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশের সদর দফতর থেকে পাঠানো এআইজি (মিডিয়া) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পুলিশের মহাপরিদর্শক পৃথক বাণী দিয়েছেন। 

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি জঙ্গিবাদ নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। 

তিনি বলেন, দেশের সীমানা পেরিয়ে আজ বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ বাহিনীর সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা পালন করছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বেড়েছে এবং বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ মুখ্য ভূমিকা পালন করছে। সরকার পুলিশের আধুনিকায়ন এবং সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে যার সুফল ইতোমধ্যে দেশের জনগণ পেতে শুরু করেছে। 

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও পুলিশের সাফল্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা বাংলাদেশকে বৈশ্বিক পরিমন্ডলে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে বলে উল্লেখ করেন তিনি।

পুলিশ সপ্তাহ উপলক্ষে গত বছরের প্রশংসনীয় কাজের জন্য ৮৬ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ এ চার ধরনের পদক প্রদান করা হবে।

পুলিশ সপ্তাহের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রথম দিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সম্মেলন, দ্বিতীয় দিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আইজিপির সম্মেলন এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। 

শেষ দিন বৃহস্পতিবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণ, আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র/মাদক উদ্ধার ইত্যাদি পুরস্কার বিতরণ করা হবে। শিল্ড প্যারেড পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হবে পুলিশ সপ্তাহ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: