প্রবল তুষারঝড়ে বাতিল ১৫০০ বিমান

 

মাগুরানিউজ.কমঃ 

snowfall-655x360

প্রবল তুষারপাতে বাতিল হয়ে গেল ১৫০০ বিমান। সোমবার থেকে প্রবল তুষারপাত শুরু হয়েছে উত্তর-পূর্ব আমেরিকার বিভিন্ন অংশে। দুই থেকে তিন ফুট উচ্চতা বাড়িয়েছে এই প্রবল তুষারঝড়। তার জেরেই বাতিল করা হয়েছে বিমানগুলি। মার্কিন জাতীয় আবহওয়া দফতর এই তুষার ঝড়কে বিগত সময়ের তুলনায় সব থেকে বড় তুষার ঝড় হিসেবে উল্লেখ করেছে। পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে মঙ্গলবার অবধি টানা এই তুষার ঝড় চলবে নিউইয়র্ক ও বস্টন সহ উত্তর পূর্বের বিভিন্ন অঞ্চলে।

নিউইয়র্ক শহরের মেয়র মায়র বিল দে বালাসিও সোমবার বলেছেন, “এত দিনের মার্কিন ইতিহাসে এটিই ভয়ঙ্করতম তুষার ঝড়। ১৮৭২ ও ২০০৬ সালের তুষার ঝড় কেও ছাপিয়ে গিয়েছে এবারের তুষার ঝড়।” একই সঙ্গে সমস্ত নাগরিককে তিনি তৈরি থাকার জন্য অনুরোধ করেছেন। আবহাওয়া দফতরের আশঙ্কা, বস্টনে আগামী দু’ দিনে ১৮ থেকে ২৪ ইঞ্চি ও ফিলাডেলফিয়ায় ১৪ থেকে ১৮ ইঞ্চি বরফ জমার সম্ভাবনা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: