মাগুরানিউজ.কমঃ
বোন সেরেনা উইলিয়ামসের পর এবার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন দিদি ভেনাস উইলিয়ামস। সোমবার ভেনাস ৬-৩, ২-৬, ৬-১ গেমে হারান টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভানস্কাকে।
কেরিয়ারের শুরুটা দুর্দান্তভাবে করলেও শেষ কয়েক বছর একেবারেই নিজের নামের প্রতি মর্যাদা রাখতে পারেননি উইলিয়ামসদের বড় বোন৷ টেনিস থেকে কার্যত হারিয়ে যাচ্ছিলেন তিনি৷ প্রায় ৬ বছর পর কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের শেষ আটে পৌঁছলেন ভেনাস৷ বোন সেরেনার ছায়াতেও অনেকটা ঢাকা পড়েছিলেন তিনি৷ এবার দু’জনেই যদি কোয়ার্টার
ফাইনালের গণ্ডি টপকাতে পারেন, তাহেল চলতি অস্ট্রেলিয়া ওপেন ফের একবার উইলিয়ামস বোনেদের দ্বৈরথ দেখার সুযোগ পাবে৷


