মাগুরানিউজ.কমঃ
অলিগলিতে মাইকের শব্দ, দেশাত্মবোধক গান আবার কখনও শোনা যাচ্ছে বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ।
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বিখ্যাত বলিষ্ঠ উচ্চারণে মুখরিত গোটা মাগুরা শহর।
বাঙালি জাতীয় জীবনের সেই অবিস্মরণীয় দিনটি স্মরণ করতে শিক্ষাঙ্গনে, পাড়া-মহল্লায় ও সামাজিক সংগঠনগুলো থেকে মাইকে ভেসে আসছে বঙ্গবন্ধুর ১৯ মিনিটের ঐতিহাসিক সেই ভাষণ। যেন পুরো শহরই একটা রেসকোর্স ময়দান।


