অপেক্ষায় মাগুরাবাসী আগামীকাল বাংলাদেশের ‘বিগ ম্যাচ’

মাগুরানিউজ.কমঃ 

Saki20141001141440

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি আসছে ইংল্যান্ডের বিরুদ্ধে,  সোমবার এডিলেইডে। জিতলেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল উঠবে।

আফগানিস্তান ও স্কটল্যান্ডের সাথে জয়, আর বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার ম্যাচটি না হওয়ায় তা থেকে একটি পয়েন্ট – সব মিলিয়ে শ্রীলংকার সাথে হেরে যাবার পরও বাংলাদেশ এই গ্রুপে আছে বেশ ভালো অবস্থায়। চার খেলায় দুটিতে জয়, একটি হার – সব মিলিয়ে তার পয়েন্ট হচ্ছে পাঁচ। আর ইংল্যান্ডের চার খেলায় একটি জয় এবং তিনটি পরাজয় মিলিয়ে দু’পয়েন্ট । নেট রান রেটেও তারা বাংলাদেশের পেছনে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি হয়ে যাবার পর বাংলাদেশের বাকি থাকবে একটি মাত্র খেলা। সেটি নিউজিল্যান্ডের সাথে, আর ইংল্যান্ডের শেষ খেলা আফগানিস্তানের সাথে।

তাই জয়ের ভালো সম্ভাবনা আছে – এমন খেলা বাংলাদেশের হাতে আছে এই একটিই, আর তা হলো ইংল্যান্ডের বিরুদ্ধে সোমবারের খেলাটি।

এই ম্যাচে জিতলে বাংলাদেশের কোয়াটার ফাইনাল নিশ্চিত। কারণ ইংল্যান্ড যদি হারে তাহলে তাদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও কোন লাভ হবে না।

সুতরাং বাংলাদেশের জন্য এই বিগ ম্যাচের আগে বিশেষজ্ঞদের হিসেব-নিকেশ কি?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: