মাগুরানিউজ.কমঃ
চলছে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ পাওয়ার আশায় জেলা নেতারা কেন্দ্রীয় নেতাদের সমর্থন নিজেদের পক্ষে আনতে সক্রিয় রয়েছেন। দলের নেতা-কর্মীদের মধ্যে একটাই প্রশ্ন, কে ধরছেন নৌকার হাল?
সম্মেলনে সভাপতি পদের জন্য বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ত্যাগী ও বর্ষীয়ান নেতা তানজেল হোসেন খান, জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এস এস আকবর এমপি, সহ-সভাপতি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যরা হচ্ছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু নাসির বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মওলা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঙ্কজ কুমার কুণ্ডু।


