মাগুরানিউজ.কমঃ
আত্মহত্যা করতে চেয়ে অনেকেই নানাভাবে তা প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে কেউ আত্মহত্যা করার ইচ্ছা টুইটারে লিখলে তাকে ফেরানোর জন্য উদ্যোগ নেবে। আর এই কাজে সহযোগীতা করবে নতুন একটি অ্যাপ। সেটি তৈরি করেছে টুইটার কর্তৃপক্ষ নিজেরাই। আত্মহত্যা-প্রবণ কোনও কথা লিখে টুইট করলেই সেই খবর পৌঁছে যাবে আপনার আত্মীয়, বন্ধুদের কাছে।
অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘সামারিটানস র্যাডার’। ‘সামারিটানস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই অ্যাপ তৈরি হয়েছে। এই অ্যাপ প্রত্যেকে ডাউনলোড করতে পারবেন। তারা যাদের ‘ফলো’ করেন, তাদের সম্পর্কে তথ্যটি চলে আসবে এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপ বেশ কিছু শব্দ বা বাক্য চিহ্নিত করতে পারবে যাতে আত্মহত্যা প্রবণতার কথা প্রকাশ পায়, যেমন ‘হেল্প মি’, ‘হেট মাইসেল্ফ’, ‘ বিইং অ্যালন’ ইত্যাদি। যদি এই ধরনের কোনও ট্যুইট হলেই ই-মেলের মাধ্যমে সেই বার্তা পৌঁছে যাবে বন্ধুদের কাছে। সেখান থেকে ট্যুইটারে লগ ইন করলেই দেখা যাবে ওই টুইটটি।


