মাগুরানিউজ.কমঃ
টানা এগার ঘণ্টা পর রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিদ্যুতের দেখা পেয়েছে মাগুরাবাসী।
বেলা ১১টার পর থেকে মাগুরাতে বিদ্যুৎ ছিল না। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন মাগুরাবাসী। বিশেষ করে সন্ধ্যার পর পুরো শহর জুড়ে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। জনমনে তৈরি হয় আতঙ্ক। কাত্যায়নী পূজা দেখতে আসা মানুষজন ছিনতাইয়ের ভয়ে ভীত হয়ে পড়েন। অনেকেই বাসায় ছিলেন, ভয়ে বাইরে বের হননি।
দেশের বিদ্যুৎ ব্যবস্থায় হঠাৎ করে বড় ধরনের বিপর্যয় দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েন মাগুরাবাসী।
দৃষ্টিনন্দন গেট, মন্ডপ, কাত্যায়নী দেবীর মূর্তি দেখার জন্য উৎসুক জনতার ভিড় বাড়ছে।
আজ কাত্যায়নী পূজার নবমীর রাত।








