মাগুরানিউজ.কম: মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বুধবার শহরে বর্নাঢ্য র্যালী, মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন আয়োজিত বর্নাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক মাসুদ আহম্মদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাগুরা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্চিতা রানী কুন্ডু,মৎস্য বিভাগের কর্মকর্তা,স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মৎস্যজীবী সমিতির সভাপতি আব্দুর রউফ মাখন, ও এনজিও নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
সভা শেষে মাগুরা জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে মাগুরা সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মাগুরা জেলা মৎস্য বিভাগ মাগুরায় ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।সমাপনি দিনে শ্রেষ্ট মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

