ইতিহাস ব্রাজিলের পক্ষেই কথা বলছে

ফরতালেজার আরেনা কাস্তেলাওতে শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল।চিলির বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ের পরই বেশি সমালোচনার মুখে পড়ে ব্রাজিল। ১২০ মিনিটের খেলা ১-১ গোলে সমতা থাকার পর ম্যাচটি টাইব্রেকারে জেতে স্বাগতিকরা।চিলির বিপক্ষে এই ম্যাচ দেখে হতাশ ব্রাজিলের কিংবদন্তি জিকো। তিনি ব্রাজিলের পারফরম্যান্স আর কৌশল নিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে বেশ সমালোচনা করেন।

এদিকে এই বিশ্বকাপে ৪ ম্যাচে ৫ গোল করে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ের আগে পাদপ্রদীপের আলো কেড়ে নেন রদ্রিগেস। অনেকেই মনে করছেন এখন পর্যন্ত এবারের বিশ্বকাপের শীর্ষ গোলদাতা কলম্বিয়ার এই ফরোয়ার্ডে থেমে যেতে পারে ব্রাজিলের স্বপ্ন-যাত্রা।

ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়া দুর্দান্ত খেলছে। এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচে ১১ গোল করেছে তারা। আর খেয়েছে মাত্র দুটি গোল। অন্য দিকে, ব্রাজিল তাদের ৪ ম্যাচে পেয়েছে ৮ গোল।সাম্প্রতিক বাজে ফর্ম, সমালোচনা আর রদ্রিগেস-হুমকির দিকে না তাকিয়ে স্কলারি আর তার শিষ্যরা হয়ত ইতিহাসের পাতাই ঘাটতে চাইবেন।

২৫ বারের মুখোমুখি লড়াইয়ে কলম্বিয়ার জয় মাত্র দুটিতে। শেষ বার কলম্বিয়া ব্রাজিলকে হারিয়েছে ২৩ বছর আগে, রদ্রিগেসের তখন জন্মই হয়নি।

কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয় ১৫টি। এর মধ্যে আছে ১৯৫৭ সালের কোপা আমেরিকায় ৯-০ গোলে কলম্বিয়াকে উড়িয়ে দেয়ার স্মৃতি। আছে ১৯৬৯ সালে রিও দে জেনেইরোতে ৬-২ আর একই শহরে ১৯৭৭ সালে ৬-০ গোলের জয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: