জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জাতির পিতাকে মাগুরানিউজের শ্রদ্ধাঞ্জলি

মাগুরানিউজ.কমঃ 

rtry

 

আজ ১৭ই মার্চ। স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী। জাতীয় শিশু দিবসও আজ। জাতির পিতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন।

পিতামাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। এক রাজনৈতিক সংগ্রামবহুল জীবনের অধিকারী এই নেতা স্বাধীন বাংলাদেশের রূপকার হিসাবে বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নেন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেছেন তার অমর কীর্তি স্বাধীন বাংলাদেশ।

জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জাতির পিতাকে মাগুরানিউজের শ্রদ্ধাঞ্জলি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: