মাগুরানিউজ.কমঃ
বাংলার টাইগারদের জয়ধ্বনি যখন চারদিকে ছড়িয়ে পড়েছে তখন বিশ্ববিখ্যাত হলিউড নায়ক শোয়ার্জনেগার ও জয়ধ্বনিতে সুর মিলাতে এগিয়ে আসলেন।
শোয়ার্জনেগারকে চেনে না এমন মানুষের সংখ্যাও খুব কম। টারমিনেটর চলচ্চিত্র সিরিজে কখনো নায়ক কখনো বা দুর্ধর্ষ ভিলেন।
আগামী ১৯ মার্চ মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। তার আগে শোয়ার্জনেগারের ‘শুভ কামনা’ পেয়ে গেছে টাইগাররা। এতে বেশ উজ্জীবিতই হতে পারে মাশরাফি শিবির।
তা হঠাৎ শোয়ার্জনেগারের সঙ্গে টাইগারদের সাক্ষাত? বিষয়টি গোলমেলে লাগতেই পারে। তবে কাহিনী অন্যখানে। এই মুহৃর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন শোয়ার্জনেগার। ফর্মূলা ওয়ানের অন্যতম অতিথি তিনি।
প্রাইজ দেয়ার জন্যই মেলবোর্নে টারমিনেটরের এই বিখ্যাত কুশীলব। উঠেছেন আবার বাংলাদেশের টিম হোটেল ল্যাংহামে। সেখানেই মাশরাফিদের সঙ্গে সাক্ষাত তার।
সানন্দে শোয়ার্জনেগারের সঙ্গে ছবি তুলেছেন অনেকে। বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠেছে, এ শুনে টাইগারদের ‘বেস্ট অব লাক’ বলেছেন শোয়ার্জনেগার। শোয়ার্জনেগারের শুভ কামনা টাইগারদের নতুন করে উজ্জীবিত করবে বলেও মনে করছেন অনেকে।


