উৎসবমুখর মাগুরা, দেখুন মাগুরার আকাশে বছরের শেষ সূর্যাস্ত

মাগুরানিউজ.কমঃ

sun set

‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, মুছে যাক গ্লানি…’ বিদায়ী সূর্যের সাথে এ প্রার্থনা জানালো আজ বাঙালি। রাত পোহালেই নতুন দিন। পূর্বদিগন্ত উদ্ভাসিত করে ভোরের নরম আলো রাঙিয়ে দেবে চরাচর, স্বপ্ন, প্রত্যাশা। নব সম্ভাবনায় সূচিত হবে নববর্ষ। বাংলা নববর্ষ ১৪২২ বঙ্গাব্দকে বরণ করে নিতে মাগুরা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার বাঙালি স্বাগত জানাবে নতুন বছরকে। সেই সঙ্গে কালের গহবরে হারিয়ে যাবে আরও একটি বাংলা বছর।

বর্ষবরণ ও বিদায় উপলক্ষে তাই মাগুরা এখন উৎসবমুখর। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শেকড়ের সন্ধানে লোকায়ত সংস্কৃতির নানা উৎসব দিয়ে পয়লা বৈশাখকে বর্ণিল আয়োজনে বরণ করতে ব্যস্ত সময় পার করছে।

জাত-পাত ও ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে নারী-পুরুষ, ছেলে-বুড়ো সকলে যার যার মতো ব্যস্ত। ঘরে ঘরে চলছে উৎসব উদযাপনের প্রস্তুতি। শহরের বুটিক হাউস ও শপিংমলগুলো ঘুরে দেখা গেছে, শহরবাসীর কেনাকাঁটার ধুম। বর্ষবরণের পোশাকে কয়েক বছর যাবতই লাল-সাদা রঙের পাশাপাশি অন্যান্য রঙের ট্রেন্ডও চালু হয়েছে। এতে পোশাকের ডিজাইনে বৈচিত্র এসেছে বলেও জানান ডিজাইনাররা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: