উপ-নির্বাচন মাগুরা-১: শীঘ্রই সিদ্ধান্ত জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী- সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_426ty7031593851699161_n

শীঘ্রই অনুষ্ঠিত হবে মাগুরা-১ আসনের উপ-নির্বাচন। গত ৯ মার্চ মাগুরা-১ আসনের এমপি প্রফেসর ডা. সিরাজুল আকবরের মৃত্যুর কারনে এই আসনটি শূন্য হয়। নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা।

নির্বাচনকে কেন্দ্র করে চলছে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের নানা দৌড়ঝাপ। জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়ন লাভের জন্য মরিয়া হয়ে উঠেছেন। অন্যদিকে নেতা-কর্মীরা উপ-নির্বাচনে কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে বিতর্কে লিপ্ত রয়েছেন।

মাগুরা-১ আসনের জনগনের সাথে মাগুরাবাসীরও প্রশ্ন বা কৌতুহল, কে হবেন গুরুত্বপূর্ণ এই মাগুরা ১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।মাগুরাকে এগিয়ে নিয়ে যেতে অগ্রনী ভূমিকা রাখা সেই ব্যক্তিটি কে হবেন?

“মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইছেন যোগ্য একজনের হাতে মাগুরার মত আসনের দায়িত্ব দিতে। মাগুরাকে নিয়ে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা। বরাবরই মাগুরার প্রতি, প্রয়াত এ্যাড. আছাদুজ্জামান সাহেবের পরিবারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে। সেকারনে বরাবরই মাগুরা থেকে নির্বাচিত সকলেই রাষ্টীয় কোন না কোন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন।” এমনটাই জানালেন দলের কেন্দ্রীয় একাধিক নেতা। জানালেন দলের দুঃসময়ে প্রয়াত এ্যাড. আছাদুজ্জামান সাহেবের অবদানের কথা। যা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কৃতজ্ঞ চিত্তে স্মরন করেন। 

এ্যাড. আছাদুজ্জামান সাহেবের পুত্র এ্যাড. সাইফুজ্জামান শিখর যোগ্য পিতার যোগ্য উত্তরসুরী হিসেবে বাবার অপূর্ণ ইচ্ছাকে বাস্তবায়ন করার লক্ষে ছুটছেন মরিয়া হয়ে। জাতীয় উন্নয়নে নিজেকে নিবেদিত করেছেন শতভাগ। বাবা যেমন মগ্ন ছিলেন জনসেবায় তিনিও নিজেকে তেমনি নিবেদিত করে ইতিহাস গড়ে তুলেছেন। এ্যাড. আছাদুজ্জামান সাহেব জনগণের ভালবাসায় সিক্ত হয়ে চার চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই গুণী পিতার গুণী সুযোগ্য পুত্র এ্যাডঃ সাইফুজ্জামান শিখর।

দীর্ঘ ২০ বছরেরও অধিক সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সান্নিধ্যে থেকে রাজনৈতিক দূরদর্শিতা অর্জন করেছেন এ্যাডঃ সাইফুজ্জামান শিখর। অর্জন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর অসীম আস্থা। যার ফলশ্রুতিতে বিরল উদাহরন হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখরকে দ্বিতীয় বারের মত তার একান্ত সহকারী সচিব ২ হিসাবে নিয়োগ প্রদান করেন। অতি গুরুত্বপূর্ন এই দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করে আসছেন। আর তাই এখন মাননীয় প্রধানমন্ত্রী এড. সাইফুজ্জামান শিখরকেই মাগুরা সংক্রান্ত দায়িত্ব দিয়েছেন বলে একাধিক বিশ্বস্ত সুত্রের দাবি।

তবে এ ব্যাপারে এ্যাড. সাইফুজ্জামান শিখর কোন মন্তব্য করতে রাজী হননি। তিনি বলেন এ সংক্রান্ত সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী গ্রহন করবেন। এবং তিনিই সময়মত তা জানাবেন।

এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, মাগুরা আমার প্রান। মাগুরার উন্নয়ন আমার স্বপ্ন।  আমি সবসময় মাগুরার সাথেই আছি। মাগুরার, মাগুরাবাসীর স্বপ্ন পুরনে আমার প্রচেষ্টা আমৃত্যু অব্যাহত থাকবে।

এ্যাডঃ সাইফুজ্জামান শিখর বলেন মাগুরার সর্বদলীয় এবং আপামর জনতার যে অকৃত্রিম ভালবাসা আমি ও আমার পরিবার পেয়ে এসেছি বা পাচ্ছি তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার।

আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমার প্রতি যে আস্থা তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: