মাগুরানিউজ.কমঃ
মাঝেমধ্যে শহর জীবনটাকে যদি দেওয়া যেত একটুখানি ফাঁকি….এখানেই কাটাতাম জীবন আর যতদিন আছে বাঁকি….।
বাংলাদেশের গ্রামের জীবন! সত্যি এর তুলনা হয় না। সকাল বেলা পাখির ডাক শুনে ঘুম ভাঙ্গে, ভোরের নির্মল বাতাসে ছুটে যাই আমাদের স্বপ্নগ্রাম এর কার্যক্রম দেখতে, সকাল আটটা নাগাদ ফিরে টাটকা সব্জি দিয়ে সকালের নাস্তা, এরপর আবার ও নিজেদের কার্যক্রম তদারকি, মাঝে মধ্যে বাজারে বা শহরে যাচ্ছি, দুপুরে ফিরে আবার ও তাজা মাছের ঝোল আর নিজেদের ক্ষেতের ধান থেকে হওয়া চালের ভাত। বিকালে গ্রামের মাঠে শিশু কিশোরদের নানাবিধ খেলাধুলা উপভোগ করা, সন্ধ্যার সময় বন্ধুদের নিয়ে আড্ডা, মিটিং, সালিশী বৈঠক এই সব। রাতে এসে খাওয়া দাওয়া সেরে ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে শুনতে ঘুমিয়ে পড়া।


