শুরুতে সাকিব, শেষে মুশফিক

মাগুরানিউজ.কমঃ 

shakib-and-mushfiq

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের শুরুটা হবে সাকিবের অধিনায়কত্বে। শেষ ম্যাচে অধিনায়কত্ব করবেন মুশফিকুর রহিম আর মাঝখানে দায়িত্ব সামলাবেন মাশরাফি! গোলমেলে লাগছে পুরো ব্যাপারটা?

গোলমেলে লাগলেও ঘটনা সত্য। বিশ্বকাপে পরপর দুই ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ মাশরাফি। ফলে ওয়ানডে দিয়ে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে দায়িত্ব পালণ করবেন তার ডেপুটি সাকিব আল হাসান।

এরপর তিন ওয়ানডে দ্বিতীয়টি থেকে মাশরাফি ফিরবেন দায়িত্বে। এরপর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও অধিনায়ক থাকবেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে দুই ম্যাচের টেস্ট সিরিজে।

টেস্টে যথারীতি অধিনায়ক থাকবেন মুশফিক। এই হলো মূল ঘটনা! সাকিব বর্তমানে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি ম্যাচ খেলার পরই দেশে ফিরবেন তিনি। যোগ দিবেন জাতীয় দলের ক্যাম্পে। 

এ দিকে সিরিজ খেলতে পাকিস্তান দল বাংলাদেশে পা রাখবে ১৩ এপ্রিল। প্রথম ম্যাচে দুই মুখোমুখি হবে ১৭ এপ্রিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে ঢাকায়। দুই টেস্টের প্রথমটি খুলনায় আবার ঢাকায় ফিরবে দুই দল। মিরপুরে হবে সিরিজের শেষ ম্যাচ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: