সামাজিক দুরত্ব নিশ্চিত করুন – ‘টিম বি’ || আপনি আছেন তো?

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছে ‘টিম বি’। বাংলাদেশকে করোনামুক্তির লক্ষে কর্মরত ইতিমধ্যেই আলোচিত ‘টিম বি’ এর প্রধান নির্বাহী রাজীব মিত্র জয় আজ শুক্রবার সন্ধায় গণমাধ্যমে এক বার্তায় এ আহবান জানান।

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনা জাতীর উদ্দেশ্যে বলেছেন, ”১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনাভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। এ যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা। আমরা সকলের প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হবো, ইনশাআল্লাহ।”

জয় বলেন, যুদ্ধকালীন এ সময়ে আপনার হাতেই দেশের ভাগ্য। এ যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা। বাংলাদেশের করোনামুক্তি নিশ্চিত করতে আপনাকে দেয়া দায়িত্ব যথাযথ পালন করুন। বিষয়টি সর্বাধিক কার্যকরী করনে সামাজিক দুরত্ব নিশ্চিতে অবশ্যই ‘সুরক্ষা বৃত্ত’ বা সেফ সার্কেল পদ্ধতি অনুসরণ করুন। আপনার অবস্থানের স্থানকে ঘিরে একটা দৃশ্যমান অথবা অদৃশ্যমান বৃত্ত দিয়ে ঘিরে ফেলুন। জীবানুর সঙ্গে যুদ্ধ, বিষয়টির ভয়াবহতা ও অনিশ্চয়তা বিবেচনায় এটাকে চোখবুজে ‘রেড সার্কেল’ বলা যেতে পারে। যা দেশবাসীকে অধিকতর সুরক্ষা নিশ্চিত করবে।

জরুরী প্রয়োজনে বাইরে যেতে হলে যেখানেই যাবেন অবশ্যই ‘রেড সার্কেল’ পদ্ধতি অনুসরন করুন। সামাজিক দুরত্ব নিশ্চিতে অপরকে উৎসাহিত করুন। দোকান বা বাজারে কেনাকাটার সুবিধার্থে প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান সুরক্ষা সার্কেল চিহ্নিত করা এখন সময়ের দাবি। ‘টিম বি’ সে লক্ষে ইতিমধ্যে কাজ শুরু করেছে। আপনারা সেটা নিশ্চিত করুন। হোক তা যে কোন রঙে, চক কিংবা কিংবা কয়লার আচড়ে চিহ্নিত করুন নিরাপদ দুত্ব, নিশ্চিত করবে বাংলাদেশকে এ যুদ্ধ জয়ে।

রাজীব মিত্র জয়, প্রধান নির্বাহী ‘টিম বি’, বাংলাদেশ। ( জরুরী প্রয়োজনে- ০১৮৬৬৬২৭১৬৭ )

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: