সামাজিক দুরত্ব নিশ্চিতে মাগুরা পুলিশ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছে মাগুরা পুলিশ। মাগুরা সদর থানার ওসির নেতৃত্বে আজ শুক্রবার এ বিষয়ে একটি টিম সামা‌জিক দূরত্ব ‌নি‌শ্চিতে উদ্বুদ্ধকরণ ও স‌চেতনতা প্রচারনার পাশাপাশি শহ‌রের বি‌ভিন্ন দোকা‌নের সাম‌নে নিদৃষ্ট দূর‌ত্বে সাদা রং দি‌য়ে দাগ টে‌নে চি‌হ্নিত ক‌রে দিয়েছে নিরাপদ দূরত্ব। যেখা‌নে দা‌ড়ি‌য়ে জনগন কেনাকাটা কর‌বেন।

করোনাভাইরাসের প্রভাবে আতঙ্কিত দেশবাসির জন্য কিছুটা স্বস্তি দিয়েছে এ কর্মকান্ড। দেশের আলোচিত সেবা সহায়ক প্রতিষ্ঠান ‘টিম বি’র প্রধান নির্বাহী রাজীব মিত্র জয় ২২ মার্চ থেকে সামা‌জিক দূরত্ব ‌নি‌শ্চিতে ‘সুরক্ষা বৃত্ত’ চিহ্নিতকরণের আহবান জানিয়ে আসছেন। যা ইতিমধ্যেই দেশজুড়ে অনুসরনীয় হয়ে উঠছে।

‘টিম বি’ প্রধান নির্বাহী জয় বলেন, যুদ্ধকালীন এ সময়ে জনগনের হাতেই দেশের ভাগ্য।বাংলাদেশের করোনামুক্তি নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক আপনাকে অর্পিত দায়িত্ব যথাযথ পালন করুন। এ যুদ্ধে আপনাদের দায়িত্ব ঘরে থাকা। বিষয়টি সর্বাধিক কার্যকরী করনে সামাজিক দুরত্ব নিশ্চিতে অবশ্যই ‘সুরক্ষা বৃত্ত’ বা সেফ সার্কেল পদ্ধতি অনুসরণ করুন। আপনার অবস্থানের স্থানকে ঘিরে একটা দৃশ্যমান অথবা অদৃশ্যমান বৃত্ত দিয়ে ঘিরে ফেলুন। যেখানেই যাবেন অবশ্যই এই পদ্ধতি অনুসরন করুন। পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিতে অপরকে উৎসাহিত করুন। আমরা আপনাদের সাথেই আছি।

‘টিম বি’, বাংলাদেশ। ( করোনা প্রতিরোধে জরুরী প্রয়োজনে ও সহায়তার জন্য – ০১৮৬৬৬২৭১৬৭ )

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: