দম ফেলার ফুরসত নেই

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক–

বছরের অন্যান্য সময়ের চেয়ে কোরবানীর ঈদকে সামনে রেখে মাগুরাতে কিছুটা ব্যস্ত সময় পার করছেন কামার সম্প্রদায়ের লোকজন। কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজটি সহজ করতে ছুরি, চাকু, দা, বঁটি ও চাপাতির আবশ্যকতা অপরিহার্য। তাই এখন কামারশালায় চলছে তুমুল ব্যস্ততা। দম ফেলার ফুরসত নেই তাদের। পাশাপাশি কাঁধে করে শান (ধার) দেওয়ার যন্ত্র নিয়ে বিরামহীন ঘুরে বেড়াচ্ছেন শানদাররা। 

তবে লোহার দাম বৃদ্ধি ও বাজারে রেডিমেড ছুরি, চাকু, চাপাতি কিনতে পাওয়ায় অন্যান্য বছর গুলোর তুলনায় এ বছর কাজের চাপ কিছুটা কম বলে জানান কামার সম্প্রদায়ের লোকজন।

বছরের অন্যান্য সময়ের তুলনায় কোরবানীর ঈদের আগে তাদের কাজের চাপ বেড়ে যায় কয়েকগুন। একটু বেশি উপার্জনের আশায় তাই দিনরাত এক করে ক্রেতাদের পছন্দ মতো মাংস কাটার যন্ত্রপাতি তৈরী করে চলেছেন মাগুরার কামাররা।

তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর কাজের চাপ কিছুটা কম বলে জানান কামার সম্প্রদায়ের লোকজন। এর কারণ হিসেবে তারা বলেন বর্তমানে লোহার দাম বেড়ে গেছে, পাশাপাশি বাজারে পাওয়া যাচ্ছে স্টিলের তৈরী নানা ধরনের চাকু, চাপাতিসহ মাংস কাটার নানা ধরনের ধারালো সরঞ্জাম। তবে রডিমেট এসব সরঞ্জামাদি টেকসই না হওয়ায়,অনেকেই ছুটে আসেন অতীত ঐতিহ্যের শেকড়ে কামারদের দ্বারে।

-ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: