মাগুরায় স্বামী-স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে পৈশাচিক নির্যাতন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক–

মাগুরায় স্বামী-স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে পৈশাচিক নির্মম নির্যাতন চালিয়েছে দুর্বৃত্তরা। মাগুরা সদর উপজেলার জগদল রুপাটি গ্রামে আজ রবিবার ভোরে এ ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাদের দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি নির্যাতনের শিকার স্বামী জানু মোল্লা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার নুরুল মোল্লাসহ ৬/৭ জন দুর্বৃত্ত আজ রবিবার ভোররাতে পুলিশ পরিচয়ে তাদের ঘুম থেকে ডেকে তোলে। এরপর তারা তাকে ও স্ত্রী নবেলা খাতুনকে (৪০) বাড়ি থেকে তুলে পাশ্ববর্তী মাঠে নিয়ে নির্মম ভাবে মারপিট করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তার স্ত্রীর নিম্নাঙ্গে দুর্বৃত্তরা দাহ্য জাতীয় তরল পদার্থ ঢেলে দেয়। পরে তাদের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা সেখানে এসে তাদের উদ্ধার করে ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।

মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সুশান্ত কুমার বিশ্বাস জানান, মারপিটের শিকার জানু মোল্লা ও তার স্ত্রী নবেরা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তারা উভয়েই এখন শংকামুক্ত। গৃহবধূর নিম্নাঙ্গে কি ধরনের দাহ্য পদার্থ দেওয়া হয়েছে তা মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) হোসেন আল মামুন বলেন, পুলিশ ঘটনার তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্ঠা চালাচ্ছে। এ ঘটনায় সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: