শ্রীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

মাগুরানিউজ.কমঃআশরাফ হোসেন পল্টু-

মাগুরার শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার ১২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী।

বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মধূসুদন সাহা, বিশিষ্ট শিল্পপতি ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জসিম উদ্দীন ও মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজো কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব প্রদীপ কুমার সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রফিকুল আলা, প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারি প্রধান শিক্ষক আবু সাইদ মোল্যা, প্রাক্তন প্রধান শিক্ষক শফিকুল আজম, শিক্ষক রবীন্দ্রনাথ কুন্ডু, মোঃ মোত্তালেব হোসেন প্রমূখ।

শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান জানান, ১৯৬৭ সালে উপজেলার কয়েকটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সমিতিটি গড়ে ওঠে এবং ২০০০ সাল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান কার্যক্রম চালু হয়ে অদ্যবধি বিদ্যমান রয়েছে। উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৪’শত শিক্ষক-কর্মচারী এ সমিতির অন্তর্ভূক্ত।

প্রতি বছরের ন্যায় এবছরও আনুষ্ঠিকভাবে ১২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদেরকে সংবর্ধনা ও ২ লক্ষ ৫২ হাজার টাকা সম্মাননা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: