মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশিদ বিশ্বাস আজ বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না ……….. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পারিবারিক সুত্রে জানা গেছে, হঠাৎ করে ঠাণ্ডাজনিত কারণে তিনি অসুস্থবোধ করলে দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর শ্রীপুর ডিগ্রি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে তার ঘনিষ্টজনেরা জানিয়েছেন।


