আজ শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
মাগুরায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মহসিন মোল্যা (৪০) নামে সাজাপ্রাপ্ত পলাতক ওই আসামিকে শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২০১৬ সালে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় তিনি পলাতক ছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে টুপিপাড়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে মহসিনকে গ্রেফতার করে পুলিশ। মহসিন মোল্যা ওই গ্রামের কবির উদ্দিন মোল্যার ছেলে।


