মহাব্যস্ত মাগুরার চাষীরা, সনাতনেই আস্থা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

পাট জাগ দেয়া ও ধোয়া নিয়ে মহাব্যস্ত মাগুরার চাষীরা। চলছে শ্রাবণ মাস। যখন তখন বৃষ্টি। ডোবা-নালা, পুকুর, খাল-বিল পানিতে ভরে গেছে। এরই মধ্যে পাট জাগ দিতে ব্যস্ত হয়ে পড়েছেন মাগুরার হাজারো পাট চাষী। বৃষ্টির পানিতে পাট জাগের সুবিধা হওয়ায় একটু আগেভাগেই পাট ঘরে ঘরে তুলতে চাইছেন এলাকার কৃষকরা।

চলতি পাট মৌসুমে পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। বিভিন্ন এলাকায় কৃষকরা পাট কেটে তা বিভিন্ন জলাশয়ে জাগ দিচ্ছেন। চাষিরা পাট কেটে নদী, নালা, খাল, বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং হাটে-বাজারে বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। আবার কোথাও কোথাও দেখা গেছে, নারী-পুরুষের অংশ গ্রহণে পাট ছাড়ানোর কাজ চলছে। অনেক স্থানে খরচ বাঁচাতে রিবোন রেটিং পদ্ধতিতে আশ ছাড়ানোর জন্য কৃষি বিভাগ কৃষকদের উদ্বুদ্ধ করলেও কৃষকরা তাতে আগ্রহ নয়। সনাতন পদ্ধতিতেই তাদের আস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: