শ্রীপুরে থৈ থৈ কুমার, মিলছে প্রচুর মাছ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বেশ কয়েকদিন ধরে টানা বর্ষণের ফলে মাগুরা-শ্রীপুরের উপর দিয়ে প্রবাহিত কুমার নদে প্রাণ সঞ্চার হয়েছে। প্রায় সারাবছর ধরে শুকিয়ে থাকা কুমার নদে এখন থৈ থৈ পানি। ধরা পড়ছে প্রচুর দেশী মাছ। নতুন পানিপ্রবাহে কুমার নদের পুরো চেহারায় এখন বদলে গেছে। যার ফলে  নদী পারের মানুষগুলোর মাঝেও এক অন্যরকম প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। পাট জাগ দেওয়া, পশুপ্রাণি গোসল করানো থেকে শুরু করে মানুষের বিভিন্ন কাজের উপলক্ষ তৈরি করেছে নতুন পানি।

নদীতে পানি বাড়ার সাথে সাথে প্রচুর ছোট ও বড় মাছ পাওয়া যাচ্ছে। বিশেষ করে টেংরা, পুঁটি, বেলে, বাইন, ছোট চিংড়ি, শিং এ জাতীয় মাছ বেশি পরিমাণে ধরা পড়ছে। বিভিন্ন পয়েন্টে দুই একটা কাতল, রুইও ধরা পড়ছে যা বিভিন্ন বাজারে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে।

মৎস্য শিকারীরা বিভিন্ন ধরনের জাল, ঘুনি, দোহার এবং লোকায়ত কলা কৌশল ব্যবহার করে মাছ শিকার করছেন। বিশেষ করে নদীর বাঁক এলাকায় সবচেয়ে বেশি মাছ ধরা পড়ছে। অনেকেই এখন অন্য কাজের পাশাপাশি বাড়তি আয়ের জন্যে মাছ ধরার সাথে যুক্ত হয়েছেন।

কুমার নদের মাছের কদর সর্বত্রই। প্রতিদিন শ্রীপুর থানা সদর বাজার, খামারপাড়া, গাংনালিয়া, কাজলী বাজারে তুলনামূলক বেশি মাছ বিক্রি হচ্ছে। ক্রেতারও অভাব নেই।

ক্রেতারা জানিয়েছেন কুমার নদের মাছের স্বাদই আলাদা হওয়ার কারণে বাজারে মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: